Wednesday, June 20, 2012

এভারেস্ট বিজয়ী চার বাংলাদেশি



এভারেস্ট বিজয়ী চার বাংলাদেশি মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে সংবর্ধনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যত প্রজন্ম বাংলাদেশের পতাকা আরো উঁচুতে নিয়ে যাবে।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এভারেস্টজয়ী এই চারজনের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন শেখ হাসিনা।

পৃথিবীর সর্বোচ্চ চূড়া ঘুরে আসা চারজনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “আমাদের অনেক অর্জন। আমরা বাঙালি হিসাবে নিজেদের পরিচয় দিতে পারছি, একটা স্বাধীন দেশ ও পতাকা পেয়েছি। এর সবই এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আত্মপরিচয়ের সুযোগ পাচ্ছি।”